ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ১৫ আগষ্টের হত্যাকান্ড ছিলো মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির সুস্পষ্ট ষড়যন্ত্র: পংকজ নাথ এমপি

    ১৫ আগষ্টের হত্যাকান্ড ছিলো মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির সুস্পষ্ট ষড়যন্ত্র: পংকজ নাথ এমপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ  বলেন, ১৫ আগষ্টের হত্যাকান্ড ছিলো মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির সুস্পষ্ট ষড়যন্ত্র।  মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন । 

    তিনি বলেন মহান মুক্তিযুদ্ধে পরাজিত শত্রুদের এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী সেনবাহিনীর বিপদগামী কিছু সদস্যের হাতে প্রাণ হারান বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৫  আগষ্টের হত্যাকান্ডের মাধ্যমে হত্যা ও ষড়যন্ত্রর রাজনীতি জাতির ঘাড়ে চেপে বসে আর ইতিহাসের চাকা পেছনে ঘোরানোর চেষ্টাও চলে। 

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার,  থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা সহিদ শাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, ইউপি চেয়ারম্যান আবদুল মকিম তালুকদার, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ