ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • পর্নোগ্রাফি-মাদক মামলায় রাজসহ দুজনের ৬ দিনের রিমান্ড

    পর্নোগ্রাফি-মাদক মামলায় রাজসহ দুজনের ৬ দিনের রিমান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পর্নোগ্রাফি আইন ও মাদক নিয়ন্ত্রণ আইনে করা পৃথক দুই মামলায় কথিত প্রযোজক নজরুল ইসলাম রাজ ও সহযোগী সবুজ আলীর ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত রিমান্ড আদেশ দেন।

    মঙ্গলবার বনানী থানার মামলা তদন্ত কর্মকর্তা দুই আসামিকে আদালতে হাজির করে মাদকের মামলায় পাঁচদিন ও পর্নোগ্রাফি আইনের মামলায় সাতদিন দুই মামলায় মোট ১২ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

    উভয়পক্ষের শুনানি শেষে আদালত মাদকের মামলায় দুইদিন ও পর্নোগ্রাফি আইনের মামলায় চারদিন; দুই মামলায় মোট ছয়দিনের রিমান্ডের আদেশ দেন।

    শুক্রবার (৬ আগস্ট) বনানী থানার পর্নোগ্রাফি আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত। এর আগে বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে রাজধানীর বনানী থানায় র‍্যাব বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।


    প্রসঙ্গত, বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল রাজকে তার দুই সহযোগীসহ বনানীর বাসায় অভিযান চালিয়ে আটক করে র‌্যাব। এ সময় তার বাড়ি থেকে মদ, সিসা, যৌন উত্তেজক ওষুধ ও পর্নগ্রাফি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ