ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • চিত্রনায়িকা একা জামিন পেয়েছেন

    চিত্রনায়িকা একা জামিন পেয়েছেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদক মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা একা। আজ মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে মাদকদ্রব্য আইনে করা মামলায় তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন।

    গত ৩১ জুলাই (শনিবার) রাতে ৯৯৯-এ গৃহকর্মী হাজেরার অভিযোগ পেয়ে রাজধানীর রামপুরার বাসা থেকে একাকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ। ১ আগস্ট (রবিবার) গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনের দুই মামলায় চলচ্চিত্র নায়িকা সিমন হাসান একাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দেন।

    পুলিশ জানায়, রাজধানী রামপুরার উলন এলাকায় বাসা থেকে একাকে আটক করা হয়েছে। তার বাসার গৃহকর্মী হাজেরা বেগমকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে হাজেরা বেগম থানায় গিয়ে অভিযোগ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। হাতিরঝিল থানার পুলিশ জানায়, অভিনেত্রী একার কাছে মাদক পাওয়া গেছে। গৃহকর্মী নির্যাতন ও মাদক রাখার অভিযোগে তার বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে।

    ১৯৯৮ সালে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রঙিন রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে চিত্রনায়িকা একার। প্রথম ছবিতে তেমন সাড়া ফেলতে পারেননি তিনি। ১৯৯৯ সালে কাজী হায়াতের ‘ধর’ ও ‘তেজি’ সিনেমা দুটির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান একা। দুটিতেই তার নায়ক ছিলেন প্রয়াত মান্না। এরপর রুবেল, আমিন খান, আলেকজান্ডার বো ও অমিত হাসানের সঙ্গে জুটি বেঁধেও তিনি সফলতা পান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ