ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • রাজাপুরে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

    রাজাপুরে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজাপুরে ১৪ বছর বয়সী নবম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদী হয়ে রবিবার রাতে অভিযুক্ত মো. মিজান হাওলাদার (২৩) কে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মিজান হাওলাদার উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কানুনিয়া এলাকার মৃত বেলায়েত হাওলাদারের ছেলে। 

    মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্কুলছাত্রী ও অভিযুক্ত মিজান একই এলাকায় পাশপাশি বাড়িতে বসবাস করে। ঘটনার দিন ৪ আগষ্ট সকাল ৯টার দিকে ভুক্তভোগী স্কুল ছাত্রী বাড়িতে একা থাকায় অভিযুক্ত মিজান তার ঘরে প্রবেশ করে শরীরের স্পর্শকাতর বিভিন্ন স্থানে হাত দেয়। এ সময় ভুক্তভোগী ডাকচিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে অভিযুক্ত পালিয়ে যায়। 

     রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, স্কুলছাত্রীর জবানবন্দী রেকর্ড করা হয়েছে । আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
     

    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ