ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • বিএমপি'র মাসিক অপরাধ পর্যালোচনা সভা 

    বিএমপি'র মাসিক অপরাধ পর্যালোচনা সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৯ আগস্ট)সকাল সাড়ে ১০ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় । 

    মাসিক অপরাধ পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। সভার শুরুতেই সভাপতি  করোনাভাইরাস এর সংক্রমণ থেকে নগরবাসী কে সুরক্ষিত রাখার প্রয়াসে বিএমপি'র চলমান সকল কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর সদস্য, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম সহ সম্ভাব্য সকল সচেতন মহলকে সম্পৃক্ত করে মহানগরীর প্রতিটি এলাকা, পাড়া-মহল্লা, অলি-গলিতে যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি পালনে তৎপর থাকতে বিট অফিসারদেরকে নির্দেশ প্রদান করেন। 

    পাশাপাশি  আইন-শৃঙ্খলা তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন তিনি।  

    সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার  এনামুল হক, উপ-পুলিশ কমিশনার মো. জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার মো. মনজুর রহমান, উপ-পুলিশ খাঁন মোহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ মো. ফজলুল করীম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাসেল । 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ