ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • পরীমণি-সাকলায়েন ঘটনায় তদন্ত কমিটি

    পরীমণি-সাকলায়েন ঘটনায় তদন্ত কমিটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরীমণিকে নিয়ে বাসায় ১৮ ঘণ্টা কাটানোর অভিযোগ ওঠায় এরইমধ্যে এডিসি গোলাম সাকলায়েন শিথিলকে গোয়েন্দা বিভাগের (ডিবি) সব কার্যক্রম থেকে নিবৃত করা হয়েছে। এবার সেই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর।

    রোববার (৮ আগস্ট) পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজিকে (প্ল্যানিং) প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের ডিআইজি মিডিয়া হায়দার আলী খান।


    তদন্ত কমিটির বাকি দুজনের একজন ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা। আরেকজন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা। প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি। প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে দুই সপ্তাহের সময় দেওয়া হয়েছে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ