ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার

    কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাতের অন্ধকারে নিজ মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছে আক্তার হোসেন (৫০) নামে এক পাষণ্ড বাবা। এমন অভিযোগে ফতুল্লা মডেল থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। রবিবার (৮ আগস্ট) ভোর রাতে নরসিংপুরে এ ঘটনা ঘটে।

    অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত সেই বাবাকে আটক করে। সে শরিয়তপুরের নড়িয়া থানার নশাসনের মৃত ছেকেন সরদারের পুত্র ও ফতুল্লা থানার নরসিংপুর আবু সাঈদ সাহেবের বাড়ির ভাড়াটিয়া।


    মামলা সূত্রে জানা যায়, আটককৃত আক্তার হোসেন বিভিন্ন সময় তাদের ১৬ বছর বয়সী মেয়েকে স্ত্রীর চোখের আড়ালে গিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করার জন্য চেষ্টা করতো। পরে এ ঘটনা কিশোরী তার মাকে জানায়। ঘটনা শুনে কিশোরীর মা তার স্বামীর উপর অভিমান করে বাসা থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলে। এতে করে তার স্বামী তার উপর ক্ষিপ্ত হয়।


    চলতি মাসের ৩ আগস্ট রাতের খাবার খেয়ে কিশোরীর মা তার স্বামী আক্তার হোসেনকে নিয়ে ঘরের মেঝেতে বিছানা করে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ছেলে ও মেয়ে একই রুমে খাটে ঘুমিয়ে পড়ে। ওইদিন রাত আড়াইটার দিকে খাটের উপর উঠে নিজ মেয়েকে ধর্ষণের জন্য মেয়ের স্পর্শকাতর জায়গায় হাতাহাতি করে লম্পট বাবা। তখন মেয়ে চিৎকার দিলে তার পাশেই ঘুমে থাকা ছেলে সজিব উঠে আক্তার হোসেনকে জড়িয়ে ধরে এবং চিৎকার করে। এতে মায়ের ঘুম ভেঙ্গে যায়। পরে মেয়ের মুখে বিস্তারিত ঘটনা শুনে নিকটাত্মীয় স্বজনদের সঙ্গে আলোচনা করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।


    ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা। আমরা সঙ্গে সঙ্গে আসামিকে আটক করে থানায় নিয়ে আসি। ইতোমধ্যে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ