ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • হাজতে থাকা রিমান্ডের আসামির ঝুলন্ত লাশ

    হাজতে থাকা রিমান্ডের আসামির ঝুলন্ত লাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকার উত্তরা পূর্ব থানার হাজতখানায় মাদক মামলার এক আসামির ঝুলন্ত লাশ পাওয়া গেছে।

    জিজ্ঞাসাবাদের জন্য মো. লিটন (৪৫) নামের ওই ব্যক্তিকে দুদিন আগে থানা হাজতে আনা হয়েছিল।

    তবে পুলিশ বলছে, এই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

    মঙ্গলবার (৩ আগস্ট) ভোররাতে হাজতখানায় লিটনের ঝুলন্ত লাশ পাওয়া যায় বলে জানিয়েছে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (অপারেশন্স) মো. মোখলেসুর রহমান।

    তিনি বলেন, “ভোররাতে হাজতের ভেতরে ভেন্টিলেটরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কম্বল ছিঁড়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের আড়ালে গিয়ে সে গলায় ফাঁস দেয় বলে ধারণা করছে পুলিশ।”

    ময়নাতদন্তের জন্য লাশ টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

    ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “বিষয়টি তদন্ত করে দেখছি।”

    সম্প্রতি তার কাছে ৫ হাজারেরও বেশি ইয়াবা পাওয়া যায়। লিটনের বিরুদ্ধে মাদকের চারটি মাদক মামলা রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

    মাদকের মামলায় তাকে দুদিনের রিমান্ডে আনা হয়েছিল। মঙ্গলবারই তার রিমান্ড শেষ হওয়ার কথা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ