ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • আল্লাহর সন্তুষ্টি পাওয়ার চেষ্টা করছেন মাহিয়া মাহি

    আল্লাহর সন্তুষ্টি পাওয়ার চেষ্টা করছেন মাহিয়া মাহি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার। এরপর বেশ কিছু সফল সিনেমায় দেখা গেছে তাকে। বর্তমানেও তার হাতে আলোচিত কয়েকটি সিনেমার কাজ রয়েছে। তবে লকডাউনের কারণে সেগুলো স্থগিত হয়ে আছে।

    এদিকে সিনেমা পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, মাহি দ্বিতীয় বিয়ে করেছেন। গাজীপুরের এক রাজনৈতিক পরিবারের সন্তানের সঙ্গে সংসার বেঁধেছেন তিনি। যদিও মাহি সরাসরি এ কথা স্বীকার করেননি। তবে তার সাম্প্রতিক ছবি ও পোস্ট দেখে কিছুটা আঁচ করছেন অনুসারীরা।


    কর্মবিরতির এই সময়টাতে মাহি সময় দিচ্ছেন পরিবারে। এর পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি লাভেরও চেষ্টা করছেন এ নায়িকা। ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে সে কথা তিনি নিজেই জানিয়েছেন।

    মাহি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ বললে নাকি আল্লাহ তার বান্দার ওপর খুশি হয়ে রহমত আরো বাড়িয়ে দেন। সেই আশায় আমিও শয়নে, স্বপনে, জাগরণে শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকি।’

    আপলোড করার পাঁচ ঘণ্টার মধ্যে মাহির পোস্টটিতে ৫৭ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। সেই সঙ্গে ৫ হাজারের বেশি মন্তব্য। অবশ্য বেশিরভাগ মন্তব্যেই নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন মাহির অনুসারীরা।

    প্রসঙ্গত, মাহিকে সর্বশেষ দেখা গেছে ‘নবাব এলএলবি’ সিনেমায়। অনন্য মামুনের পরিচালিত সিনেমাটিতে তিনি অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে। প্রথমে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পায় এই সিনেমা। এরপর সিনেমা হলে এবং টেলিভিশনে দেখানো হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ