ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • জামিন পাননি শিল্পার স্বামী, থাকবেন কারাগারেই

    জামিন পাননি শিল্পার স্বামী, থাকবেন কারাগারেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন বোম্বে হাইকোর্ট। শুনানী শেষে শনিবার (৭ আগস্ট) রাজ কুন্দ্রা ও তার সহযোগী রায়ান থর্পেকে কারাগারেই রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    এর আগে গত ২৭ জুলাই রাজকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন ম্যাজিস্ট্রেট আদালত। তবে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন রাজ ও তার সহযোগী রায়ান। তারা দাবি করেন, তাদেরকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে।

    রাজ ও রায়ানের আবেদন পুনরায় বিবেচনা করার জন্য মামলাটি বোম্বে হাইকোর্টে তোলা হয়। শনিবার সেখান থেকেও একই রায় এসেছে। সেই সঙ্গে আদালত বলেছেন, ‘ম্যাজিস্ট্রেট কোর্ট রাজকে পুলিশি হেফাজতে পাঠানোর আদেশ দিয়ে কোনও ভুল করেননি।’

    পর্নোগ্রাফি তৈরি ও তা সম্প্রচারের মাধ্যমে ব্যবসা করার অভিযোগে রাজ কুন্দ্রাকে গত ১৯ জুলাই গ্রেফতার করে মুম্বাই পুলিশ। এরপর আদালতে তোলা হলে তাকে দুই দফায় ২৭ জুলাই পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।

    রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির বাসায় তল্লাশির পর প্রায় ৭০টি পর্নভিডিও উদ্ধার করা হয়। এছাড়া তাদের এই অবৈধ ব্যবসার কিছু নথিও হাতে আসে পুলিশের। তবে নিজের আই-ক্লাউড থেকে সমস্ত তথ্য মুছে ফেলেন রাজ। এ কারণে তার বিরুদ্ধে পুলিশ আরও জোরালোভাবে তদন্ত চালাচ্ছে।

    উল্লেখ্য, রাজ কুন্দ্রার এসব কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না বলে জানিয়েছেন শিল্পা শেঠি। এমনকি স্বামী গ্রেফতারের পর তার কোম্পানি ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এর পরিচালক পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ