ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • উজিরপুরে সন্ত্রাসীদের হামলায় মুক্তিযোদ্ধা বাবার পরে ছেলের মৃত্যু 

    উজিরপুরে সন্ত্রাসীদের হামলায় মুক্তিযোদ্ধা বাবার পরে ছেলের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুরে সন্ত্রাসীদের হামলায় বীর মুক্তিযোদ্ধা বাবার পরে বড় ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (৭ আগষ্ট ) বেলা ১২ টায় বিপ্লব তালুকদার(৩৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে।

    বিষয়টি নিশ্চিত করে নিহতর মামা সিরাজুল হক জানান, ২৯ জুলাই সকালে জমিজমার বিরোধের জেরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে বীর মুক্তিযোদ্ধা পরিবারের ৫জনকে কুপিয়ে গুরুত্বর জখম করে। ওই দিন শেবাচিম হাসপাতালে নেয়ার পথে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার নিহত হন। 

    আহত পরিবারদের ভিতর বিপ্লব তালুকদার ও তার স্ত্রী রোজিনা আক্তার, ভাই সোহাগ তালুকদারের অবস্থা অশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ দিন পরে  আহত বিপ্লব তালুকদার মৃত্যু বরন করেন। বর্তমানে স্ত্রী রোজিনা ও তার ভাই সোহাগ তালুকদার সিসিইউতে রয়েছে। 

    বিপ্লবের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।  উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদান্তাধীন রয়েছে। ইতিমধ্যে এজাহার নামীয় ৪জন আসামীকে গ্রেফতার করে জেলা হাজতে প্রেরন করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ