ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • আগৈলঝাড়ায় ছেলের মৃত্যুর খবর শুনে মায়ের মৃত্যু

    আগৈলঝাড়ায় ছেলের মৃত্যুর খবর শুনে মায়ের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় করোনা উপর্সগ নিয়ে অসুস্থ অবস্থায় প্রতিবন্ধী ছেলের মৃত্যুর খবর শুনে মায়ের মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত বারোটায় উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের দুলাল মল্লিকের ছেলে প্রতিবন্ধী মিজান মল্লিক (২৭) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপর্সগ নিয়ে মৃত্যুবরন করে। প্রতিবন্ধী মিজানের মৃতদেহ নিয়ে বাড়িতে গেলে তখন ছেলের মৃত্যুর খবর শুনে করোনা উপর্সগ নিয়ে আক্রান্ত তাঁর মা সুফিয়া বেগম (৫৫) সেরাল গ্রামের নিজ বাড়িতে রাত ২টার সময় মৃত্যুবরন করে।  

    তাঁদের স্বজন নান্না মল্লিক জানান, তাদের পরিবারের সকলে গত কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। কিন্তু প্রতিবন্ধী মিজান ও তাঁর মা সুফিয়া বেগম জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ অবস্থায় বাড়িতে ছিলেন। 

     উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হাফিজুর রহমান দিপু জানান, রাতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ওই রোগীর প্রেসার এবং অক্সিজেন কমে গেলে তাকে অক্সিজেন সরবরাহ করা হলেও তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে।  শনিবার বাদ জোহর সেরাল গ্রামের নিজ বাড়িতে ছেলে ও তাঁর মায়ের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ