ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • ছাড়া পেলেন চয়নিকা চৌধুরী

    ছাড়া পেলেন চয়নিকা চৌধুরী
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। রাত পৌনে ১১টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। শুক্রবার (৬ আগস্ট) রাতে ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার ওয়াহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, 'চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।'

    ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি বলেছিলেন, 'পরীমনিকে জিজ্ঞাসাবাদসহ নানাভাবে আমরা তার কথিত মা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে অনেক অভিযোগ পাচ্ছিলাম। তখন আমাদের মনে হয়েছে চয়নিকা চৌধুরীর সঙ্গে আমাদের কথা বলা প্রয়োজন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। সে প্রেক্ষিতে আমরা চয়নিকা চৌধুরীকে ডিবি কার্যালয়ে এনেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো পেয়েছি সে বিষয়ে তাকে প্রশ্ন করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আমরা আপাতত তার পরিবারের জিম্মায় দিয়ে দিব। পরবর্তীতে তাকে আবারো জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে তাকে আমরা ডেকে নিয়ে আসব।'

    তিনি আরো জানান, পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকেও জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

    তিনি বলেন, 'আমরা তদন্ত শুরু থেকেই দেখেছি মাদক ব্যবসা থেকে শুরু করে উচ্চ-মধ্যবিত্ত পরিবারের সন্তানদের বিনষ্ট করার কার্যক্রম চলছিল। পরীমনিকে জিজ্ঞাসাবাদের আমরা এই চক্রের আরো কয়েকজনের নাম পাই। এর মধ্যে একজন ছিল পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি। তাকে শুক্রবার সন্ধ্যায় বনানী এলাকা থেকে আটক করে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ