ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি আটক

    পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়িকা পরীমনির সহকর্মী কস্টিউম জিজাইনার জুনায়েদ করিম জিমিকে আটক করা হয়েছে। 

    শুক্রবার তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    এর আগে এ দিন সন্ধ্যায় রাজধানীর পান্থপথ থেকে পরীমনির কথিত 'মম' নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ডিবি পুলিশ। তাকে আটকের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

    জুন মাসে ঢাকা বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার সময় এ চিত্রনায়িকার সফর সঙ্গী ছিলেন কস্টিউম জিজাইনার জুনায়েদ করিম জিমি। তখনই গণমাধ্যমে তার নাম আলোচনায় আসে। ওই সময়ে পরীমনির বনানীর বাসায় সংবাদ সম্মেলনের সময়ও জিমিকে উপস্থিত রাখা হয়। পরে তিনিও গণমাধ্যমে তার বক্তব্য তুলে ধরেন। এ ছাড়া পরীমনির সঙ্গে বিভিন্ন ক্লাবে সফর সঙ্গী হিসেবে থাকতেন এই জিমি। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ