ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ‘মম’ চয়নিকার আটকে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া

    ‘মম’ চয়নিকার আটকে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরীমণি অভিনীত ‘বিশ্বসুন্দরী’ ছবির পরিচালক ও অসংখ্য নাটকের নির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করেছে পুলিশ।পরীমণি এই নির্মাতাকে ‘মম’ বা মা বলে সম্বোধন করতেন। আজ শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাকে আটক করা হয়।

    চয়নিকা চৌধুরীকে আটকের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন নেটিজেনরা।

    শান ইমরান আলী নামে একজন লিখেছেন, ওহ নো!! মম, আশা করি ওই উকিলটাও আটক হবে। আশরাফুল ইসলাম তুষার নামে একজন লিখেছেন, অশ্লীলতার এসব ধারক, বাহককে এমন শিক্ষা দেওয়া হোক বাকিগুলো এবং যারা এসব নিয়ে স্বপ্ন দেখে তাদের যেন উচিত শিক্ষা হয়ে যায়!

    কামরুল হাসান ফাহিম লিখেছেন, ধন্যবাদ সাথে সাথে অ্যাকশন নেওয়ার জন্য। পরীমণির মম এই চয়নিকার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে, তাকেও রিমান্ডে নেওয়া হোক।

    এবিএম রায়হানূর রশিদ লিখেছেন, ওরে আটক করা উচিত ছিলো আরো আগে, ওর আসকারায়, স্মৃতিমণি খারাপ হইছে। মোহাম্মদ মোস্তফা আনসার লিখেছেন, স্মৃতিমণি থেকে পরীমণি গড়ার কারিগর এই মম কে রিমান্ড দিলে অনেক গোপন কিছু রহস্য বেড়িয়ে আসবে।

    এদিকে, চয়নিকা চৌধুরীকে আটকের পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পরীমণি ও চয়নিকা চৌধুরীকে মুখোমুখি করে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ