ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • পুলিশে হোঁচট খেল মোহামেডান

    পুলিশে হোঁচট খেল মোহামেডান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আজ (বৃহস্পতিবার) একটি মাত্র ছিল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঐতিহ্যবাহী মোহামেডান ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ পুলিশ ক্লাবের বিরুদ্ধে। ১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে মোহামেডান আর পুলিশ এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে।
     
    ঢাকা মোহামেডান আজ পুলিশকে হারাতে পারলে ৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠতে পারতো। ম্যাচের ১৭ মিনিটে জাফর ইকবালের গোলে লিড নেয় মোহামেডান। প্রথমার্ধ লিড নিয়ে শেষ করে সাদাকালোরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা আনার চেষ্টা করেছে পুলিশ। 

    শেষ ত্রিশ মিনিটে মোহামেডান খানিকটা নিষ্প্রভ পারফরম্যান্স করে। মোহামেডানের রক্ষণের ভুলে পুলিশ ৮৬ মিনিটে গোল পরিশোধ করেন। আইভরি কোস্টের ক্রিস্টিয়ান পুলিশকে একটি পয়েন্ট এনে দেন। শেষ কয়েক মিনিট মোহামেডান গোলের চেষ্টা করে ব্যর্থ হয়। ফলে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থেকে মাঠ ছাড়তে হয় সাদাকালোদের।
     
    আগামীকাল বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লড়বে ঢাকা আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কালকের ম্যাচের ফলাফলের ওপর বসুন্ধরার শিরোপার অপেক্ষা খানিকটা কম বা দীর্ঘায়িত হতে পারে। আগামীকাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়। বাফুফের আগের ফিকশ্চার অনুযায়ী মোহামেডানের ম্যাচের দিনই আবাহনী-জামাল ম্যাচ হওয়ার কথা। নতুন ফিকশ্চারে ম্যাচটি একদিন পিছিয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ