ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • ‘ব্যাচেলর পয়েন্ট’ থ্রি সিজন শেষ

    ‘ব্যাচেলর পয়েন্ট’ থ্রি সিজন শেষ
    ব্যাচেলর পয়েন্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দর্শকপ্রিয় ও আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের তৃতীয় সিজন শেষ হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে নাটকটির শেষ পর্ব।

    শেষ পর্বে দেখা গেছে, শুভ আর শিমুলের ওপর হামলার প্রতিশোধ নেয় কাবিলা। পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। তার সঙ্গে থানায় দেখা করতে ছুটে যান শুভ। আগের ভুলের জন্য মাফ চেয়ে নেন। শুরু হয় কাবিলাকে ছাড়িয়ে আনার মিশন।

    ব্যাচেলর হয়ে বাসায় থাকা বন্ধুদের গল্প তুলে ধরা হয়েছে এবারের সিজনে। এবারের সিজন থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে তিনটি চরিত্র। নেহাল, আরেফিন ও হাবু ভাই। পাশাপাশি যোগ হয়েছে নতুন চরিত্র। শেষ পর্বে সাসপেন্স রেখেই শেষ হয়েছে তৃতীয় সিজন। ধারণা করা হচ্ছে, এখান থেকেই আবার শুরু হবে সিজন ফোর।

    ধারাবাহিক এ নাটকটি প্রযোজনা করেছে মোশনরক এন্টারটেইনমেন্ট।  পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, চাষি আলম, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মুসাফির শোয়েব, সানজানা সরকার রিয়া, শিমুল প্রমুখ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ