ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড ঘোষণা

    জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করা হচ্ছে। বুধবার (০৪ আগস্ট) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত নির্দেশে জেনারেল হাসপাতালকে সম্পূর্ণরূপে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তরের প্রশাসনিক অনুমতি দেওয়া হয়েছে।


    ডা. মনোয়ার হোসেন আরও বলেন, বরিশাল অঞ্চলে উদ্বেগজনক হারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে  জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল করার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (০৩ আগস্ট) অনুমতি মেলে।

    জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মলয় চন্দ্র দাস বলেন, করোনা আক্রান্ত রোগীদের সামলাতে যখন অন্যান্য হাসপাতাল হিমশিম খাচ্ছিল যখন আমরা ২২ বেড স্থাপন করে চিকিৎসা দেওয়া শুরু করি। পর্যায়ক্রমে তা বৃদ্ধি করে ৭০ বেড করা হয়েছিল। সর্বশেষ মন্ত্রণালয় থেকে পুরো হাসপাতালকে করোনা ডেডিকেটেড ঘোষণা করা হয়েছে। হাসপাতালটি ১০০ শয্যার হলেও আমরা ৮০ জনকে সেন্ট্রাল অক্সিজেন সুবিধা দিতে পারব।

    তিনি আরও বলেন, জেনারেল হাসপাতালে আগে বহির্বিভাগ বা ডায়রিয়াসহ অন্যান্য যেসব বিভাগ ছিল সেগুলো বন্ধ করা হবে। যেহেতু করোনা ডেডিকেটেড এজন্য অন্যান্য রোগের চিকিৎসা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হবে। এখানে শুধু করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়া হবে।

    প্রসঙ্গত, দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০০ বেডের করোনা ইউনিট করা হয়। এবার বরিশাল জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড করা হলো। এছাড়াও প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ বেডের করোনা ইউনিট স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ হাসপাতাল ও আম্বিয়া মেমোরিয়াল হাসপাতালে করোনা ইউনিট চালু করার প্রস্তাব রয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ