ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের
  • আগৈলঝাড়ায় ঋণের দায়ে গলায় ফাঁস দিয়ে গ্রাম পুলিশ সদস্যর আত্মহত্যা

    আগৈলঝাড়ায় ঋণের দায়ে গলায় ফাঁস দিয়ে গ্রাম পুলিশ সদস্যর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় ঋণের দায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক গ্রাম পুলিশ সদস্য। মঙ্গলবার রাতে উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী ৬নং ওয়ার্ডের নিজ বাসায় এ ঘটনা ঘটে ।  

    নিহত  গ্রাম পুলিশ সদস্য নকুল রায় (৩০) ঐ উপজেলার ভালুকশী ৬নং ওয়ার্ডের চিত্ত রঞ্জন রায়ের ছেলে । বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার অফিসার ইনর্চাজ মো. গোলাম সরোয়ার । 

    পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় নকুল আয় উপার্জণের জন্য তেমন কোন কাজ কর্ম করতো না। তার দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে এবং তার স্ত্রী সাত মাসের অন্তঃসত্বা অবস্থায় বাবার বাড়িতে অবস্থান করছে। নবাগত সন্তানের জন্য আয় রোজগার বাড়াতে মা তার ছেলে নকুলকে তাকে বকা-ঝকা করে । 

    এতে অভিমান করে ঋণের দায়ে জর্জরিত নকুল অভিমান করে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে নিজের বসত ঘরের আড়ার সাথে মা’য়ের কাপড় দিয়ে গলায় ফাঁস দেয়। এসময় স্বজনেরা ঝুলন্ত অবস্থায় বঠি দিয়ে কাপড় কেটে নামিয়ে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাজু বিশ্বাস নকুলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই পুলিশ হাসপাতাল থেকে গ্রাম পুলিশ সদস্য নকুলের মরদেহ উদ্ধার করে ।  

    আগৈলঝাড়া থানার অফিসার ইনর্চাজ মো. গোলাম ছরোয়ার জানান, লাশ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে ।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ