ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • মালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১

    মালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ আগস্ট) পণ্য ও শ্রমিকবাহী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবোঝাই একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই ঘটনা ঘটে বলে দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    মালির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওআরটিএম জানিয়েছে, দ্রুতগতিতে ট্রাক চালানোর সময় হঠাৎ চাকা ফেটে যায় এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা বাসের সামনে চলে আসেন। আর এতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


    দুর্ঘটনাটি মালির সেগোউ শহর থেকে ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে একটি স্থানে ঘটে। দুর্ঘটনার পর অনলাইনে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে বাসের ছবিসহ রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা অংশ পড়ে থাকতে দেখা যায়।

    এদিকে এই দুর্ঘটনায় আরও ৩৩ জন আহত হয়েছেন। এছাড়া প্রাথমিকভাবে ৩৭ জনের নিহতের কথা জানানো হলেও পরে তা বেড়ে ৪১ হয়েছে বলেও জানানো হয়।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের সচেয়ে বিপজ্জনক সড়কগুলো আফ্রিকায় অবস্থিত। সেখানে প্রতি এক লাখ মানুষের মধ্যে ২৬ জন মারা যান সড়ক দুর্ঘটনায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ