ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • চরফ্যাসনে জেলেদের মাঝে চাল বিতরণ

    চরফ্যাসনে জেলেদের মাঝে চাল বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    স্বাস্থ্য বিধি মেনে  উপজেলার জিন্নাগড়  ইউনিয়নের  নিবন্ধিত ৯ শ ৪২ জন জেলেকে জনপ্রতি ৩০ কেজি চাল বিতরন  করেছেন জিন্নাগড়  ইউনিয়নের চেয়ারম্যান  মোঃ হোসেন মিয়া। বুধবার সকালে জেলেদের  মাঝে  ইউনিয়ন পরিষদের  কার্যালয়ে এ চাল বিতরণ করা হয়।

    জেলে মোঃ মহসিন বলেন, আমরা করোনার মাঝে সরকার জেলেদের  চাল দিয়েছে। সরকারের কাছে এবং চেয়ারম্যান কে কৃতজ্ঞতা জানাই। এ সময় নদীতে অনেক মাছ পাওয়া যেত এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না।নিষিদ্ধ  সময়ে আমরা জেলেরা নদীতে না গিয়ে সরকারের আইন মেনে নিয়ে বাড়ী ঘরেই ছিলাম। এ কারনে সরকার আমাদের কে ৩০ কেজি চাল দিয়েছেন।

    এ সময় ট্যাগ অফিসার  মোঃ কামাল হোসেন,  ইউপি সচিব মোঃ বশির উল্লাহ  ও ইউপি সদস্য মোঃ সুমন মোল্লা উপস্থিত ছিলেন। 

    চেয়ারম্যান  মোঃ হোসেন মিয়া চাল বিতরনের পূর্ব  মূহুর্তে  হ্যান্ড মাইকে ঘোষনায় বলেন, জেলেদের  ৩০ কেজি চাল বুঝে নিবেন, এবং মাস্ক ছাড়া কোন জেলে আসলে তাকে চাল দেয়া  হবেনা।  চেয়ারম্যান  এর ঘোষনার পর জেলেরা কুতুবগঞ্জ বাজার থেকে মাস্ক ক্রয় করে মাস্ক পড়ে চাল নিতে আসেন।

    চেয়ারম্যান  মোঃ হোসেন মিয়া আরো বলেন, আগামী ১০ ও ১১ আগষ্ট  জিন্নাগড় ইউনিয়ন পরিষদে করোনার ভ্যাকসিন (টিকা) দেয়া হবে সকলকে টিকা নিতে আইডি কার্ড  সাথে আনতে হবে। শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত  করতে  তিনি জিন্নাগড় ইউনিয়নের  সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ