ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • হাসপাতালের ভিতরে কারো মাস্তানী বরদাস্থ করা হবেনা: জেলা প্রশাসক 

    হাসপাতালের ভিতরে কারো মাস্তানী বরদাস্থ করা হবেনা: জেলা প্রশাসক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলায় কোভিট-১৯ সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের এক বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

    বুধবার (৪ আগস্ট) বেলা ১১ টায় বরিশাল সার্কিট হাউজের ধাঁনসিড়ি সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। 

    বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, শের -ই বাংলা- মেডিকেল কলেজ হাসপাতালের পরিচাল ডা. সাইফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাশ,এনডিসি নাজমুল হুদা, সহকারী কমিশনার সুব্রত কুমার দাশসহ প্রিন্ট ও ইলেক্টট্রনিক্স মিডয়ার সংবাদকর্মীরা। 

    এসময় জেলা প্রশাসক বলেন, শের-ই বাংলা মেডিকেলে করোনার জন্য ৩ শত বেডে ও জেনারেল হাসপাতালকে ১ শত বেডে উন্নীত করা হয়েছে। গর্ভবতি মায়েদের জন্য নগরীর মা ও শিশু হাসপাতালকে ২০ বেডে রুপান্তিরিত করা হলেও ৩০ বেডের চিকিৎসা দেয়া যাবে। এছাড়া বরিশালের ৩ টি বেসরকারি হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে । 

    জেলার প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কেন্দ্রে ২০টি বেডে স্থাপন করা হয়েছে। তিনি বলেন আমার জেলার চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের স্বার্থে বাহিরের জেলার রোগীর আসার ক্ষেত্রে আমি আমার সিমানা এলাকায় প্রয়োজনে সিলগালা করতে বাধ্য হব। এই জন্য বিভাগের অন্য জেলার স্বাস্থ্য ব্যবস্থার জন্য জরুরীভাবে তাদেরকে আন্তরিকতার সাথে কাজ করারও আহবান জানান।

     তিনি আরো বলেন করোনা রোগীদের সুষ্ট চিকিৎসার স্বার্থে হাসপাতালের ভিতরে সে যতো বড় প্রভাবশালী ব্যক্তিই হোক না কেন, কারো মাস্তানী  বরদাস্থ করা হবেনা। আমরা অচিরেই এসব অত্যাচার কঠোর হাতে দমন করবো। 

    এ জন্য জেলা প্রশাসক সংবাদ কর্মী ও সংবাদকর্মীদের সকল সংগঠনের সর্বত্মক সহযোগীতা কামনা করেন। শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডাঃ সাইফুল ইসলাম বলেন বর্তমানে ১০৭ টি সেন্টাল অক্সিজেন রয়েছে। ৪২ টি আইসিইউ বেড রয়েছে। ৩০ টা চলমান। করোনা ওয়ার্ডে সিলিন্ডার ৬ শত ১৬ এর মধ্যে ছোট ৫৯৩ এবং বড় ৫০টি। ইতিমধ্যে অক্সিজেন সঠিকভাবে বন্টনের জন্য ৫ সদস্য কমিটি করে দেয়া হয়েছে। বর্তমানে করোনা ওয়ার্ডে ৩শত ৫০ রোগি রয়েছে। তার পরেও ৭ শত রোগি হলেও অক্সিজেনর সিলিন্ডারের কোন সমস্যা হবেনা। 

    তিনি বলেন, শুধু বরিশালেরই নয় ঢাকা ও খুলনার রোগিও শের- ই বাংলায় অনেক আশা নিয়ে ভর্তি হয়। আমরা তাদের আন্তরিকতার সাথে চিকিৎসা দিয়ে যাচ্ছি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ