ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব
  • বরিশালে র‌্যাবের অভিযানে ৪৪৫ বোতল ফেনসিডিলসহ দুজন গ্রেফতার

    বরিশালে র‌্যাবের অভিযানে ৪৪৫ বোতল ফেনসিডিলসহ দুজন গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। মঙ্গলবার (০৩ আগস্ট) উজিরপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদকব্যবসায়ী মোঃ আফজাল হোসেন (৪৯) ও মোঃ রঞ্জু হোসেন (৩৩)‘র বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

    আজ বুধবার (০৪ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষিদ্ধ মাদক ফেনসিডিল চালানের গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে উজিরপুরের ইচলাদী টোল প্লাজার সামনে বরিশালগামী মহাসড়কে চেকপোস্ট বসান র‌্যাব-৮ এর সদস্যরা। একপর্যায়ে রাত দেড়টার দিকে একটি মিনি ট্রাক থামিয়ে তাতে তল্লাশি চালান তারা। এসময় গাড়ী ফেলে পালানোর চেষ্টাকালে আফজাল হোসেন ও রঞ্জু হোসেনকে আটক করে র‌্যাব। তাদের কাছ থেকে ৪৪৫ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটি।

    এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে উজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করছে র‌্যাব।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ