ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ভূমিকম্প: কেঁপে উঠল টোকিও অলিম্পিক

    ভূমিকম্প: কেঁপে উঠল টোকিও অলিম্পিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাপানেরে স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটা নাগাদ পূর্ব টোকিও কেঁপে উঠল। কম্পন টের পেলেন টোকিও অলিম্পিকের গেমস ভিলেজে থাকা প্রতিযোগী ও সাংবাদিকরা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। তবে স্বস্তির খবর, এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি। ভূমিকম্পের কেন্দ্রস্থল ডাঙা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠের ৩০ কিলোমিটার গভীরে।

    জাপান বরাবরই ভূমিকম্পনপ্রবণ। তাই অলিম্পিকের জন্য ব্য়বহৃত স্টেডিয়ামগুলি এবং গেমস ভিলেজ সবকিছুই এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে ভূমিকম্পের কারণে সেগুলির কোনও ক্ষতি না হয়।

    প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া বিবরণ থেকে জানা যাচ্ছে ২০ সেকেন্ড থেকে ৩ মিনিট পর্যন্ত বিভিন্ন সময় ধরে বিভিন্ন এলাকায় কম্পন অনুভব করেছেন তাঁরা। মার্কিন সাংবাদিক লেস্টার হল্ট টুইট করে ভূমিকম্পের অভিজ্ঞতা জানিয়েছেন। তিনি তাঁর পোস্টে লিখেছেন, "টোকিওয় মাঝারি ভূমিকম্প টের পেয়েছি। বুধবার সকাল ৫.৩৩ নাগাদ কম্পন টের পাওয়া গিয়েছিল। ২০ সেকেন্ড সময় ধরে ভালভাবেই তা বোঝা গিয়েছে। আশ্চর্যজনক ভাবে আমার থেকে তিনতলা নীচে থাকা আমার সহযোগীরা কিছুই টের পায়নি। জাপানের আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে কম্পনের মাত্রা ছিল ৬.০।"

    অস্ট্রেলিয়ান সাংবাদিক মার্ক বেরেট্টা সেই সময় একটি সরাসরি সম্প্রচারের মাঝামাঝি সময়ে ছিলেন। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ”অলিম্পিক সিটিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তেই এখানে একটি ভূমিকম্প হয়েছে। আমাদের মাথার উপরে থাকা ছাদটি দুলছিল। আর আপনারা নিশ্চয়ই এটাও দেখেছেন আমাদের আলো ও ক্য়ামেরাও দুলছিল। একেবারেই অস্বাভাবিক একটি মুহূর্তে। আমি এর আগে এভাবে ভূমিকম্প অনুভব করিনি।”


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ