ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • বরিশালে স্বাস্থ্য বিভাগের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

    বরিশালে স্বাস্থ্য বিভাগের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) করোনার ভয়াবহতা প্রতিরোধে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের উদ্যোগে তার কার্যালয়ে স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

    জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস, বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক মোঃ আবদুস সালাম, জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন, শের-ই-বাংলা মেডিকেলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মনিরুজ্জামান, শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম, উপ-পরিচালক ডাঃ জসিম উদ্দিন, সাউথ এ্যপোলো মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ জহিরুল হক, আরিফ মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম খান প্রমূখ।

    সভায় বক্তারা বলেন, দক্ষিণ অঞ্চলের একমাত্র চিকিৎসা কেন্দ্র শেবাচিমে করোনা রুগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে হিমশিম খাচ্ছে হাসপাতালের চিকিৎসা সেবা। পাশাপাশি সদর হাসপাতালকেও করোনা ইউনিটে রুপান্তর করা হয়েছে। এতে করেও দক্ষিণ অঞ্চলের করোনা আক্রান্ত রুগী সামাল দেওয়া সম্ভব হচ্ছেনা। সভার মাধ্যমে নতুন ভাবে নগরীর মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ২০ শয্যাবিশিষ্ট নারী করোনা রুগী ইউনিট খোলার সিদ্ধান্ত নেয়া হয়।

    এছাড়া বরিশাল জেলার ৯ টি উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ টি করে ১৮০ টি বেড করোনা রুগীর জন্য প্রস্তুত করার জন্য বলা হয়। পাশাপাশি বেসরকারি ভাবে একটি হাসপাতালকে করোনা ইউনিটে রুপান্তর করার জন্য পরিকল্পনা গ্রহণ করা। পর্যায়ক্রমে করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজন অনুযায়ী কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ