ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ভারতকে রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র 

    ভারতকে রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে এবার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘হারপুন’ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এজন্য দেশটির সঙ্গে ৮ কোটি ২০ লক্ষ (৮২ মিলিয়ন) মার্কিন ডলারের চুক্তি হয়েছে ভারতের।

    মঙ্গলবার মার্কিন কংগ্রেস এই ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। 

    পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কর্পোরেশন এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এই চুক্তি দু’দেশের মধ্যে নিরাপত্তাবিষয়ক সম্পর্ককে আরও মজবুত করতে সাহায্য করবে। একই সঙ্গে আমেরিকার প্রতিরক্ষা সহযোগী ভারতের নিরাপত্তাকেও আরও শক্তিশালী করতে সাহায্য করবে।

    আমেরিকার অস্ত্রভাণ্ডারের অন্যতম সেরা শক্তি এই হারপুন ক্ষেপণাস্ত্র। সর রকম পরিবেশে সমান দক্ষতায় কাজ করতে পারে এই ক্ষেপণাস্ত্র। বিশ্বের সফলতম জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বলা হয় হারপুন-কে। ১৯৭৭ সালে প্রথম এই ক্ষেপণাস্ত্রের ব্যবহার শুরু হয়। ৩০টিরও বেশি দেশের কাছে এই ক্ষেপণাস্ত্র রয়েছে। রাডারের কড়া নজর এড়িয়ে লক্ষ্যবস্তুকে নিমেষে ধ্বংস করার ক্ষমতা রাখে এই ক্ষেপণাস্ত্র। আমেরিকার অন্যতম সেরা সেই ক্ষেপণাস্ত্র এ বার পেতে চলেছে ভারত।

    এর আগে গত জুলাইয়ে ভারতকে অত্যাধুনিক এমএইচ-৬০ আর মাল্টি রোল হেলিকপ্টার দিয়েছে যুক্তরাষ্ট্র।

    ভারতের বিশ্লেষকদের মতে, চীনের উত্থান ও আগ্রাসনের মুখে ভারতের হাতে এমন একটি হাতিয়ার এলে তা যুদ্ধে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ