ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • হিরো আলম এবার নারী!

    হিরো আলম এবার নারী!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামাজিক মাধ্যমে আলোচিত-সমালোচিত তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলম নানা সময় নানা রূপে হাজির হয়ে নেটিজেনদের চমক দিয়ে থাকেন। কখনো টারজান, কখনো দৈত্য, কখনো বা অন্য কোনো রূপ ধারণ করে তিনি ভক্তদের আনন্দ দেন। এবার তিনি সাজলেন নারী।

    হিরো আলমের এই নারী সাজার কারণ নতুন একটি ভিডিও। ‘ভাইরাল বউ’শিরোনামে নতুন এক ভিডিওতে শিগগিরই নারীর বেশে দেখা যাবে হিরো আলমকে। তার আগে ফেসবুকে সেই লুকের ছবি প্রকাশ করেন হিরো আলম। যেখানে দেখা যাচ্ছে- লাল শাড়ির সঙ্গে লাল ব্লাউজ পরেছেন তিনি। কপালে লাল টিপ আর ঠোঁটে লাল লিপস্টিক। আর কাঁধে নিয়েছেন একটি লেডিস ব্যাগ। ভিডিওটি নির্মিত হয়েছে সরদার প্রোডাকশন ব্যানারে।

    নারী রূপে হাজির হওয়া প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আপনারা আমাকে নতুন রূপে দেখছেন। সবাই জানেন, হিজড়ারা কতটা অসহায়। তাদের সেই জীবনের গল্প নিয়ে এবারই প্রথম মেয়ে সেজে অভিনয় করছি। সামনে ভালো কিছু করার ইচ্ছা আছে। আপনাদের ভালোবাসা ও দোয়া চাই।’

    উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি নিয়মিত গানও প্রকাশ করে যাচ্ছেন হিরো আলম। বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা, অ্যারাবিক প্রভৃতি ভাষায় গান করে লাখ লাখ ভিউ পাওয়ার পাশাপাশি অনেক সমালোচিতও হয়েছেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ