ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • ইসরাইলের জাতীয় সংগীত ‘চুরি’ করেছেন আনু মালিক 

    ইসরাইলের জাতীয় সংগীত ‘চুরি’ করেছেন আনু মালিক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তিনি পদক নিতে মঞ্চে উঠতেই বেজে ওঠে দেশটির জাতীয় সংগীত 'হাতিকভা'। যা শুনে চোখ চমকে গেছেন ভারতীয়রা। এ সুর তো খুব চেনা তাদের।

    এক মুহূর্ত পরেই অনেক ভারতীয়র হৃদয়ে বেজে ওঠে ১৯৯৬ সালে অজয় দেবগন অভিনীত ‘দিলজ্বালে’ সিনেমার ‘মেরা মুলক মেরা দেশ’ গানটি। এ কি, এতো হুবহু সেই সুর। আর সব রেখে ইসরাইলিরা তাদের জাতীয় সংগীতের বদলে হিন্দি গানের সুর বাজাবে কেন?

    পরক্ষণেই সম্বিত ফিরে পায় ভারতীয়রা। ইসরাইলের জাতীয় সংগীতের সুর ‘চুরি’ করে বানানো হয়েছে হিন্দি গানটি। ২৫ বছর আগে সেই গানটি সুর করেন ভারতীয় সংগীত পরিচালক আনু মালিক। এক কথায় ইসরাইলের জাতীয় সংগীতের সুর ‘চুরি’ করেছেন আনু মালিক!

    বিষয়টি নেটদুনিয়ায় ইতোমধ্যে ভাইরাল হয়েছে। অনেকের মতে, একটি দেশের জাতীয় সংগীতের সুর চুরি করে ভারতীয়দের মাথা হেট করেছেন আনু মালিক।

    আনু মালিককে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে কেউ কেউ আবার বলছেন, এ সুরকারের বিরুদ্ধে সুর চুরির অনেক অভিযোগ রয়েছে। তাই বলে একটি দেশের জাতীয় সংগীতের সুর চুরি করেছেন কোন আক্কেলে।

    অনেকে ট্রলের উদ্দেশে বলেছেন, ‘এক দেশের জাতীয় সংগীত চুরি করে অন্য দেশের সিনেমার জাতীয়তাবাদী গানে সেই সুর ব্যবহার করেছেন আনু। এমন চুরির জন্য তাকেই সোনার পদক দেওয়া উচিত!’

    উল্লেখ্য, এটাই প্রথম নয়, এর আগেও অনেকবার সুর চুরির অভিযোগ উঠেছে আনু মালিকের বিরুদ্ধে। তার ‘দিল মেরা চুরায়া কিঁউ',‘নিন্দ চুরায়ি মেরি কিসনে ও সানাম’,‘কাহো না কাহো’ এর মতো বলিউডের হিট গানগুলো বিদেশি সুরের হুবহু নকল করা। অবশ্য চুরির বিষয়টি কখনো স্বীকার করেননি আন্নু। তার ভাষ্যে, বিদেশি গানের সুর থেকে ‘প্রেরণা’ নিয়ে তিনি গানগুলো করেছেন।

    ইসরাইলের জাতীয় সংগীতের সুর ও তার নকলে  ‘মেরা মুলক মেরা দেশ’ গানটি শুনুন -


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ