ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • উজিরপুরে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

    উজিরপুরে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামে  শুক্রবার ( ৩০ জুলাই ) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে । এ ঘটনায় রবিবার উজিরপুর মডেল থানায় মাদ্রাসা ছাত্র সাব্বির হোসেন হাওলাদার (২০) কে আসামী করে একটি মামলা দায়ের করেছে ঐ শিশুর মা পূর্নিমা বেগম ।  যার মামলা নং-৩। আসামী সাব্বির হোসেন হাওলাদার বাহেরঘাট গ্রামের মৃত সোহরাব হোসেন হাওলাদারের ছেলে । 

    মামলা ও ভুক্তভোগী সুত্রে জানা যায় একই বাড়ীর শাহালম হাওলাদারের মেয়ে (৭)কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই বাড়ীর এনছের আহম্মেদ এর পরিত্যক্ত ঘর সংলগ্ন বাথরুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় সাব্বির। এসময় পাশের বাড়ীর শহিদুল হক সিজান নামের আরেক শিশু ঘটনাটি দেখতে পেয়ে দৌড়ে গিয়ে শিশুর মাকে বিষয়টি জানায়।

    এরপর তার মা পূর্নিমা বেগমসহ পরিবারের লোকজন মিলে ঘটনাস্থল থেকে শিশুটি উদ্ধার করে এবং সাব্বিরের পরিবারের কাছে বিচার দেয়। তাতে কর্ণপাত না করে উল্টো বিভিন্ন ভয়ভীতি ও হুমকী দেয় তার পরিবার। কোন উপায়ন্তু না পেয়ে শিশুর মা সংশ্লিষ্ট থানায় মামলাটি দায়ের করেন । 

    উজিরপুর মডেল থানার এস.আই কমল জানান, মামলা হয়েছে । আসামী গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ