ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব
  • বরিশালে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

    বরিশালে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। এ সংখ্যা ৩১।


    মৃতদের মধ্যে করোনায় ১৩ ও উপসর্গ নিয়ে ১৮ জন মারা গেছেন; একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৯৮ জন।

    সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

    তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৮ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে।

    করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে বরিশালে চার, পটুয়াখালীতে দুই, ভোলায় ছয় ও পিরোজপুরে একজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৭ জনে।

    একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯৮ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬২৭ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ হাজার ৪৩৬ জন।

    আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ২৮২ জন নিয়ে মোট ১৪ হাজার ৪১৫ জন, পটুয়াখালীতে নতুন ১২৯ নিয়ে মোট চার হাজার ৫৪৬ জন, ভোলায় নতুন ১৬০ জনসহ মোট চার হাজার ৬৪ জন, পিরোজপুরে নতুন ৮২ জনসহ মোট চার হাজার ৪৫৪, বরগুনায় নতুন ৮৩ নিয়ে মোট তিন হাজার ২৬ জন ও ঝালকাঠিতে নতুন ৬২ জন নিয়ে মোট চার হাজার ১২২ জন রয়েছেন।

    এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৪৭ জন ও করোনা ওয়ার্ডে ৯ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩১১ চিকিৎসাধীন।

    তাদের মধ্যে ১১৪ জন করোনা ওয়ার্ডে এবং ১৯৭ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। আরটি পিসিআর ল্যাবে ১৮৮ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৫৫ দশমিক ৮৫ শতাংশ পজিটিভ শনাক্তের হার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ