ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • গোপনে প্রেম করছেন হৃতিকের সাবেক স্ত্রী

    গোপনে প্রেম করছেন হৃতিকের সাবেক স্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেতা আরসালান গোনির সঙ্গে হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজানা খান চুটিয়ে প্রেম করছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। এই দুজনের সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরেই উত্তাল বলিপাড়া। সম্প্রতি আরসালানকে জড়িয়ে ধরে সুজানের তোলা কয়েকটি ছবি ভাইরাল হয়েছে।

    হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কয়েক দিন আগে একটি বলিউড পার্টিতে একসঙ্গে হাজির হয়েছিলেন আরসালান ও সুজানা। ওই পার্টিতে ছিলেন একতা কাপুর, ঋদ্ধি ডোগরার মতো টিনসেল টাউনের বেশ চেনা মুখ। সেই পার্টির বেশ কিছু ছবি ছড়িয়েছে নেট দুনিয়ায়। 

    সেসব ছবিতে দেখা যাচ্ছে, সোফায় কখনো পাশাপাশি বসে আবার আরসালানকে জড়িয়ে ধরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন সুজানা। 

    উল্লেখ্য, সম্প্রতি এক ওয়েব প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হওয়া একতা কাপুর প্রযোজিত ‘ম্যাঁয় হিরো বোল রহা হুঁ’ ওয়েব সিরিজের মুখ্যচরিত্রে দেখা গেছে আরসালানকে।

    বেশ কয়েক বছর আগেই হৃত্বিক ও সুজানার বিবাহবিচ্ছেদ হয়েছে। নিজেদের দুই সন্তানকে একসঙ্গে মানুষও করছেন তারা। সন্তানের দেখভালের স্বার্থে বিচ্ছেদের পরও মাঝেমধ্যেই একসঙ্গে থাকেন তারা। কখনো ছুটি কাটাতেও দুই সন্তানের সঙ্গে ঘুরতে যান হৃত্বিক-সুজানা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ