ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • ‘নির্বাচনে জিততে হলে আরও খোলামেলা হতে হবে’

    ‘নির্বাচনে জিততে হলে আরও খোলামেলা হতে হবে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমায় বোকাসোকা জয়িতা কিংবা ‘প্রেম আমার’-এর চটপটে রিয়া; পায়েল বরাবরই ছিলেন চিরচেনা বাঙালি নারীর রূপে। তবে বছর দুয়েক ধরে তিনি নিজেকে পাল্টে ফেলেছেন। যুগের সঙ্গে তাল মিলিয়ে খোলামেলা রূপেই আজকাল দেখা দিচ্ছেন এ অভিনেত্রী।

    পায়েলের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে চোখ রাখলেই দেখা যায়, তিনি প্রতিনিয়ত ছবি-ভিডিও শেয়ার করছেন। আর সেগুলোতে তার শরীরের প্রদর্শন পাচ্ছে প্রাধান্য। এজন্য অবশ্য নিন্দা আর সমালোচনাও সহ্য করতে হচ্ছে বেশ।

    রোববার (১ আগস্ট) একটি সাহসী ছবি আপলোড করেন পায়েল। যেখানে তাকে দেখা গেছে পুলের ধারে মোহময়ী হয়ে বসে আছেন। তার পরনে সিকোন্সের একটি হাই থাই স্লিট গাউন। পায়ে রয়েছে কালো হাই হিল। ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সানডে মুড’।

    এই ছবির নিচেই অজস্র নেতিবাচক মন্তব্যে ভরে গেছে। কেউ লিখেছেন ‘আসুন আমার বিছানায়’, কেউ আবার রাজনৈতিক প্রসঙ্গ টেনে খোঁচা দিয়ে বলেছেন, ‘দিলীপদা (বিজেপির নেতা) রাগ করবে’। আরেকজন লিখেছেন, ‘নির্বাচনে জিততে হলে আরও খোলামেলা হতে হবে’।

    পশ্চিমবঙ্গের সর্বশেষ বিধানসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন পায়েল সরকার। ভারতীয় জনতা পার্টি বা বিজেপির হয়ে লড়েছিলেন। কিন্তু জিততে পারেননি। এরপর থেকে অবশ্য রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে তাকে দেখা যায়নি। শোনা যায়, নির্বাচনে হেরে রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন পায়েল। এখন আবার সিনেমাতেই মনোযোগ দিতে চান।

    সম্প্রতি পায়েল শেষ করেছেন ‘জতুগৃহ’ নামের নতুন একটি সিনেমার কাজ। সপ্তাশ্ব বসুর পরিচালনায় এতে তার সঙ্গে আছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও বনি সেনগুপ্ত।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ