ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • আগৈলঝাড়ায় কঠোর লকডাউন বাস্তবায়নে ইউএনও’র অভিযান 

    আগৈলঝাড়ায় কঠোর লকডাউন বাস্তবায়নে ইউএনও’র অভিযান 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় মহামারি করোনা ভাইরাস বিস্তার রোধে কঠোর লকডাউন যথাযথভাবে বাস্তবায়ন ও জনসচেতনতা বাড়াতে রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবুল হাশেম। 

    ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, থানা পুলিশের সহায়তায় রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আগৈলঝাড়া সদর বাজার, বাইপাস, কান্দিরপাড়, জোবারপাড়, বড়মগড়া, দাসেরহাট, গৈলা বাজার, রথখোলা বাজার, পয়সারহাট, আমবৌলা বাজারসহ জনসমাগমস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবুল হাশেম। 

    এসময় মোবাইল কোর্ট পরিচালনাকালে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবং মাস্ক ব্যতীত কেউ যাতে কোন প্রকার সেবা না পায় সেটি নিশ্চিত করার জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও ঔষধ বিক্রেতাদের বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। 

    এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ৪টি মামলায় মোট ১ হাজার ৫ শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবুল হাশেম। এসময় আগৈলঝাড়া থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ