ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  •  আমতলী- তালতলীতে অতি বৃষ্টিতে ভেসে গেছে কোটি টাকার মাছ!

     আমতলী- তালতলীতে অতি বৃষ্টিতে ভেসে গেছে কোটি টাকার মাছ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাগরে লঘুচাপ ও একটানা অতি বর্ষণে বরগুনার আমতলী ও তালতলী উপজেলা ৯ হাজার ৩৩৪টি পুকুর, ঘের ও খামার পানিতে প্লাবিত হয়ে কোটি টাকার উপরে বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গেছে। 

    দু’উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সাগরে লঘূচাপ ও একটানা অতি বৃষ্টিতে আমতলী উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ২ হাজার ৮০০ পুকুর, ১৪টি ঘের ও ২৫টি মাছের খামার বৃষ্টির পানিতে প্লাবিত হয়। এতে ২ হাজার ৭৮৩ জন মাছ চাষীর ৫১.৩০ মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ বৃষ্টির পানিতে ভেসে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লক্ষ টাকা। 

    অপরদিকে তালতলী উপজেলার ৭টি ইউনিয়নে ৬ হাজার ৩৯০টি পুকুর ও ১০৫টি মাছের ঘের বৃষ্টির পানিতে প্লাবিত হয়। এতে ৬৩৮ জন মাছ চাষীর ২৫.০৭ মেট্রিকটন বিভিন্ন প্রজাতির মাছ বৃষ্টির পানিতে ভেসে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লক্ষ টাকা।

    তালতলী উপজেলার বড়বগী ও কড়াইবাড়িয়া ইউনিয়নের মৎস্যচাষী মোঃ নাসির উদ্দিন এবং মোঃ হাফিজুল হক শিকদার বলেন, অতি বৃষ্টিতে আমাদের মাছের ঘেরগুলো প্লাবিত হয়ে বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গেছে। ঘেরের চারদিকে নেট দিয়েও মাছ রক্ষা করতে পারিনি।  

    আমতলী পৌরসভার ৮নং ওয়ার্ডের মৎস্যচাষী মোঃ হানিফ মিয়া বলেন, আমার ৬০ শতকের মাছের ঘেরটি বৃষ্টির পানিতে তলিয়ে প্রায় দেড় লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গেছে।

    তালতলী উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহবুবুল আলম মুঠোফোনে বলেন, সাগরে সৃষ্ট লঘুচাপ ও একটানা অতি বর্ষণে এ উপজেলার ৬ হাজার ৩৯০টি পুকুর এবং ১০৫টি মাছের ঘের পানিতে প্লাবিত হয়ে প্রায় ২৫ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গেছে।

    আমতলী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোসাঃ হালিমা সরদার বলেন, লঘুচাপ ও একটানা অতি বর্ষণে ১টি পৌরসভা এবং  উপজেলার ৭টি ইউনিয়নে ২ হাজার ৮০০ পুকুর, ১৪টি ঘের ও ২৫টি মাছের খামার বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে চাষকৃত মাছ ভেসে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লক্ষ টাকা।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ