ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • আফগান সীমান্তে সামরিক মহড়া বাড়াচ্ছে রাশিয়া

    আফগান সীমান্তে সামরিক মহড়া বাড়াচ্ছে রাশিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগান সীমান্তের কাছে সামরিক মহড়ার জন্য অতিরিক্ত ৮০০ সৈন্যের একটি বহর পাঠাবে রাশিয়া। সেখানে মূল পরিকল্পনার চেয়ে দুইগুণ বেশি হার্ডওয়্যার ব্যবহার করা হবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

    রয়টার্স জানিয়েছে, আগামী ৫ থেকে ১০ আগস্ট সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। যেখানে উজবেক এবং তাজিক বাহিনীও অংশ নেবে। মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়ার মধ্যে আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় এটি এসেছে।

    রাশিয়া বলছে, মহড়ায় এক হাজার ৮০০ রুশ সৈন্য অংশগ্রহণ করবে। অবশ্য প্রাথমিকভাবে এক হাজার সেনার পরিকল্পনা করা হয়েছিল। সেখানে তাদের সঙ্গে অতিরিক্ত আরও ৮০০ সেনা যুক্ত হবে। সবমিলিয়ে মোট আড়াই হাজার সেনা এই মহড়ায় অংশ নেবে।

    মহড়ার জন্য মস্কো ৪২০ ইউনিট সামরিক হার্ডওয়্যার ব্যবহার করবে। যা মূল পরিকল্পনার চেয়ে দুইগুণ বেশি। তবে মহড়ায় সেনা সংখ্যা ও সামরিক সামগ্রী বাড়ানোর কোনো কারণ রাশিয়া উল্লেখ করেনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ