ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ইসরায়েলি ট্যাঙ্কারে হামলার দায় অস্বীকার ইরানের 

    ইসরায়েলি ট্যাঙ্কারে হামলার দায় অস্বীকার ইরানের 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওমান উপকূলে একটি তেলের ট্যাঙ্কারে হামলা ও দুই ক্রু নিহতের ঘটনার দায় অস্বীকার করেছে ইরান। রোববার (১ আগস্ট) ইরানের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়ছে।

    বৃহস্পতিবার জাহাজটিতে হামলার ঘটনায় দায় ইরান অস্বীকার করায় তাদেরকে কাপুরুষ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত।

    এদিকে ভার্চুয়ালি এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়ীদ খতিবজাদেহ বলেন, ওই জায়নিস্ট সরকার (ইসরায়েল) নিরাপত্তাহীনতা, সন্ত্রাস ও সহিংসতা তৈরি করছে। ইরানের জড়িত থাকার এসব অভিযোগের নিন্দা জানায় তেহরান।

    তিনি আরো বলেন, প্রকৃত ঘটনা থেকে মনোযোগ সরাতে ইসরায়েল এসব অভিযোগ করছে যা ভিত্তিহীন।

    মার্সার স্ট্রিট নামের ট্যাংকারটি আরব সাগরের ওমানের উপকূলে হামলার শিকার হয়। জাপানি মালিকানাধীন লাইবেরিয়ার পতাকাবাহী এই জাহাজাটি ইসরায়েলের জোডিয়াক ম্যারিটাইম কোম্পানির পরিচালনাধীন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ