ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • করোনা: বরিশালে একদিনে মৃত্যু ১৬, শনাক্ত ৬৮৫

    করোনা: বরিশালে একদিনে মৃত্যু ১৬, শনাক্ত ৬৮৫
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ও ১১ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৮৫ জন।

    রোববার (১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

    তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

    করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাচজনের মধ্যে বরিশালে দুইজন, পটুয়াখালীর একজন, ভোলায় একজন ও বরগুনায় একজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৪ জনে।

    একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮৫ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮২৯ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ হাজার ১৪১ জন।

    আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ২৫৩ জন নিয়ে মোট ১৪ হাজার ১৩৩ জন, পটুয়াখালীতে নতুন ১৩৭ জন নিয়ে মোট ৪ হাজার ৪১৭ জন, ভোলায় নতুন ৮৭ জনসহ মোট ৩ হাজার ৯০৪ জন, পিরোজপুরে নতুন ৪৫ জনসহ মোট ৪ হাজার ৩৭২ জন, বরগুনায় নতুন ৮৬ জন নিয়ে মোট ২ হাজার ৯৪৩ জন ও ঝালকাঠিতে নতুন ৭৭ জন নিয়ে মোট ৪ হাজার ৬০ জন রয়েছেন।

    এদিকে,শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (রোববার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩৫ জন ও করোনা ওয়ার্ডে ১৬ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩৫৩ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ১৪৭ জন করোনা ওয়ার্ডে এবং ২০৬ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ২২৬ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৩১ দশমিক ৪১ শতাংশ পজিটিভ শনাক্তের হার।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ