ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • করোনায় শেবাচিম হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সের মৃত্যু

    করোনায় শেবাচিম হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সের মৃত্যু
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সিনিয়র স্টাফ নার্সের নাম রেহানা পারভীন (৪০)। তিনি বরিশাল নগরের সিএন্ডবি রোডের বাসিন্দা।

    তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) বরিশালের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান জানান, সিনিয়র স্টাফ নার্স রেহানা পারভীন ও তার স্বামী একই হাসপাতালের ইলেকট্রিশিয়ান মো. মহসিন দুদিন আগে করোনা পজেটিভ হন।

    শুক্রবার বিকেলের দিকে তাদের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। এর পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত আড়াইটার দিকে রেহানা পারভীন মারা যান।

    তার মৃত্যুতে শেবাচিম হাসপাতালের পরিচালক, নার্সিং সেবা তত্ত্বাবধায়ক, স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) বরিশাল শাখার নেতৃবৃন্দসহ সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

    স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) বরিশালের সভাপতি আরো জানান, অসুস্থ নার্সদের যে কক্ষে রেখে চিকিৎসা দেয়া হয়, সেই নার্সিং সিক রুমের ইনচার্জ ছিলেন তিনি। সেখানে দায়িত্বে থেকে তিনি রোগীদের সেবায় নিয়োজিত থেকে অসুস্থ হওয়া নার্সদের চিকিৎসা সহায়তা দিতেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ