ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • আফগানিস্তানে জাতিসংঘ কম্পাউন্ডে হামলা, পুলিশ গার্ড নিহত

    আফগানিস্তানে জাতিসংঘ কম্পাউন্ডে হামলা, পুলিশ গার্ড নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের হেরাতে জাতিসংঘ কম্পাউন্ডে হামলায় একজন পুলিশ গার্ড নিহত হয়েছে। পশ্চিমাঞ্চলীয় শহরটির উপকণ্ঠে সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে তীব্র লড়াইয়ের প্রেক্ষাপটে জাতিসংঘ কম্পাউন্ডে এ হামলা চালানো হয়।

    গত মে মাস থেকেই আফগানিস্তানে সহিংসতা বেড়ে গেছে। দেশটি থেকে মার্কিন নেতৃত্বাধীন বিদেশী সৈন্য চূড়ান্তভাবে প্রত্যাহারের পর থেকে তালেবান তাদের হামলা জোরদার করে। ইতোমধ্যে তালেবান হেরাতসহ আফগানিস্তানের অনেকগুলো জেলা দখলে নেয়ার দাবি করেছে।

    ইউনাইটেড নেশন্স এসিসট্যান্স মিশন ইন আফগানিস্তান (ইউএনএএমএ) এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার হেরাত নগরীর উপকণ্ঠে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে তুমুল লড়াইয়ের কারণে অনেক পরিবার পালাতে বাধ্য হয়েছে। সংঘর্ষকালে হেরাতের জাতিসংঘ কম্পাউন্ডে রকেট চালিত গ্রেনেড ও বন্দুক হামলা হয়।

    আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি দেবোরাহ লিয়ন্স কঠোর ভাষায় এ হামলার নিন্দা জানান। তিনি বলেন, হামলাকারীদের চিহিৃত করে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।


    এদিকে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রও। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক বিবৃতিতে বলেছেন, আফগানিস্তানে জাতিসংঘ এমন একটি বেসামরিক সত্তা যা শান্তি প্রচেষ্টাকে সমর্থন, আফগান নাগরিকের অধিকারকে এগিয়ে নিতে এবং মানবাধিকার ও উন্নয়ন সহায়তা দেয়ার ওপর গুরুত্বারোপ করে। তিনি অবিলম্বে আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানিয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ