ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • ফারুকী করোনা পজিটিভ, নেগেটিভ তিশা

    ফারুকী করোনা পজিটিভ, নেগেটিভ তিশা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তবে তিনি বেশ সুস্থ আছেন। শারীরিকভাবে তেমন কোনও জটিলতা নেই। গত ২৬ জুলাই করোনা টিকা নিয়েছিলেন। অপরদিকে এই নির্মাতার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশারও করোনা পরীক্ষা করা হয়েছিল। এতে তার নেগেটিভ ফল এসেছে।

    মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‌‌‘স্বাস্থ্যবিধি মেনেই আসছিলাম। তারপরও করোনায় আক্রান্ত হলাম। সবাই আমার জন্য দোয়া করবেন।’

    এদিকে তিশা জানান, শুক্রবার (৩০ জুলাই) দু’জনের নমুনা পরীক্ষার রিপোর্টে মোস্তফা সরয়ার ফারুকীর পজিটিভ ও তার রিপোর্ট নেগেটিভ এসেছে। ফারুকীর শারীরিক কোনও জটিলতা তৈরি হয়নি।

    সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে সরয়ার ফারুকীর প্রথম ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’; সিরিজটির প্রযোজনা করেছেন তিশা। এটি বেশ প্রশংসিত হয়েছে। অপরদিকে এই নির্মাতার ‘শনিবার বিকেল’ ও ‘নো ল্যান্ডস ম্যান’ ছবি দুটি মুক্তির অপেক্ষায় আছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ