ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • অভিনেত্রী প্রসূন আজাদের বিয়ে হলো মসজিদে

    অভিনেত্রী প্রসূন আজাদের বিয়ে হলো মসজিদে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছোট পর্দার অভিনেত্রী প্রসূন আজাদ বিয়ে করেছেন। শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে বর ফারহান গাফফারের সঙ্গে তাদের নিজেদের বাড়ির এলাকার মসজিদে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রসূনের পরিবার। করোনার কারণে খুব অল্প পরিসরের আয়োজনে বিয়ে সম্পন্ন হয়। তবে দুই পরিবারের সদস্যরা এতে উপস্থিত ছিলেন। 

    প্রসূনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, করোনার কারণে বিয়েতে তেমন কোনো আয়োজন রাখা হয়নি। লকডাউনে কাজী অফিসও বন্ধ। তাই পাত্রী বাসায় আর বর পক্ষ মসজিদে গিয়ে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করা হয়। 

    প্রসূন আজদের বর ফারহান গাফফার একজন ব্যবসায়ী। প্রসূন জানান, তাদের মধ্যে দীর্ঘ দিনের বন্ধুত্ব ছিল ২৩ জুলাই তাদের বিয়ের কথা ছিল। কিন্তু করোনা এবং বিশেষ কারণে সে দিন বিয়ে হয়নি তার। অবশেষে  বিয়ে হয়েছে।  প্রসূন বলেন, ‘আমাদের বিয়ের পর্বটা শেষ হয়েছে। বাঙালি রীতি অনুযায়ী বিয়ে অন্যান্য আনুষ্ঠানিকতা এখনও চলছে। সবাই দোয়া করবেন। আমরা যেন সুখী হতে পারি।’

    বিয়ের পর আপাতত হানিমুন যেতে না পারলেও করোনা পরিস্থিতি ভালো হলে  দেশের ভেতর পার্বত্য কোনো এলাকায় হানিমুন পর্ব সারতে চান বলে সমকালকে জানান অভিনেত্রী। 

    এর আগে প্রসূন জানিয়েছিলেন, তার বিয়েতে হলুদের আয়োজন করবেন না তিনি। তবে অবশেষে পরিবারের সবার চাপে সে কথা রাখতে পারেননি। গায়ে হলুদের অনুষ্ঠান করতে হয়েছে। তবে সেটা স্বাস্থ্যবিধি মেনে। খুবই অল্প পরিসরে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ