ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ভারতে করোনায় একদিনে আরও ৫৯৩ মৃত্যু

    ভারতে করোনায় একদিনে আরও ৫৯৩ মৃত্যু
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৯৩ জনের। তাদের মধ্যে মহারাষ্ট্রে ২০০ জনের বেশি, কেরালায় ১০০ জনের বেশি এবং ওড়িশায় ৫০ জনের বেশি। এই নিয়ে দেশটিতে করোনা মহামারিতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৮১০ জনের। 

    এদিকে ভারতে পর পর চার দিন রোজই করোনায় আক্রান্ত হচ্ছেন ৪০ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৬৪৯ জন। এই নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হলো ৩ কোটি ১৬ লাখ ১৩ হাজার ৯৯৩। খবর আনন্দবাজার পত্রিকার।

    দেশটিতে নতুন আক্রান্তের অধিকাংশই কেরালার। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭৭২ জন। বাকি সব রাজ্যেই গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ হাজারের কম। মহারাষ্ট্রে ৬ হাজার ৬০০, অন্ধ্রপ্রদেশে দুই হাজারের বেশি। কর্নাটক এবং তামিলনাড়ুতে দুই হাজারের কম। ওড়িশায় দেড় হাজার এবং আসামে হাজারের আশপাশে। বাকি সব রাজ্যেই করোনা সংক্রমণ হাজারের নীচে রয়েছে।  

    দৈনিক সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত তিন দিন ধরে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা বাড়ছে। গত কয়েকদিনে বেড়ে তা ৪ লাখ ছাড়িয়ে গিয়েছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লাখ ৮ হাজার ৯২০ জন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ