ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • আফগানিস্তানে জাতিসংঘের মূল স্থাপনায় হামলা, নিহত ১

    আফগানিস্তানে জাতিসংঘের মূল স্থাপনায় হামলা, নিহত ১
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের হেরাত প্রদেশে জাতিসংঘের মূল স্থাপনায় ‘সরকারবিরোধীদের’ হামলায় একজন আফগান নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।

    হেরাতের জাতিসংঘ কম্পাউন্ডে শুক্রবার রকেটচালিত গ্রেনেড হামলা ও গুলি চালানো হয়। তালেবান যোদ্ধারা হেরাত শহরের অনেকটা ভেতরে প্রবেশের কয়েক ঘণ্টার মধ্যে এই আক্রমণ করা হয়। খবর আল জাজিরার

    জাতিসংঘের কোনো কর্মকর্তা এই হামলায় হতাহত হননি। কর্মকর্তারা জানান, জাতিসংঘের ওই প্রাদেশিক সদর দপ্তরের কাছে আফগান সরকারি বাহিনীর সঙ্গে তালেবানদের তীব্র লড়াই চলছিল ওই সময়।

    আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ডেবোরা লিওন্স বলেন, জাতিসংঘের বিরুদ্ধে এই হামলা নিন্দনীয় এবং আমরা এর তীব্র নিন্দা জানাই।

    তিনি বলেন, এই হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

    তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, সম্ভবত ‘ক্রসফায়ারের’ কারণে এই ঘটনা ঘটেছে।

    তাদের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে বলেন, ওই কার্যালয়ের খুব কাছেই লড়াই চলতে থাকায় সম্ভবত নিরাপত্তারক্ষী আঘাতপ্রাপ্ত হয়েছে। তালেবান যোদ্ধারা ঘটনাস্থলে পৌঁছেছিল এবং জাতিসংঘের কম্পাউন্ড কোনো হুমকির মুখে নেই। তালেবান বাহিনী শহরে প্রবেশের আগেই ইরান সীমান্তবর্তী হেরাত প্রদেশের চর্তুদিক ঘিরে ফেলেছে।

    উচ্চপদস্থ একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তে ইরানি সীমান্তরক্ষীরা সতর্কতায় রয়েছে। তাদের আশঙ্কা আসন্ন দিনগুলোতে অনেকেই পালিয়ে ইরানে আশ্রয় নিতে পারে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ