ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • চাঁদ থেকে ফিরলেও কাস্টমসের জেরা

    চাঁদ থেকে ফিরলেও কাস্টমসের জেরা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমেরিকা, ইংল্যান্ড বা থাইল্যান্ড না, তিনি সত্যিই ফিরেছেন চাঁদ থেকেই। কোথায় পৃথিবীতে ফেরার পর ফুল, মালা, অভ্যর্থনায় ভরিয়ে দেওয়া হবে, তা না বিমানবন্দরে কাস্টমসের ফরম পূরণ করে আর পাঁচজন যাত্রীর মতোই বেরোতে হলো এডুইন অলড্রিকেও।

    নিল আর্মস্ট্রংয়ের পরেই চাঁদে পা রেখেছিলেন এডুইন অলড্রিন। মহাকাশযান অ্যাপোলো ১১-এর মডিউল ঈগলে করে চাঁদে গিয়েছিলেন দুই মহাকাশচারী। প্রথম পা রেখেছিলেন নিল। এরপর এডুইন, টুইটারে যার নাম উল্লিখিত বাজ অলড্রিন হিসেবে।  

    অলড্রিন চাঁদ থেকে ফেরার পরের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে টুইটারে লিখেছেন, একবার ভাবুন, আট দিন আমরা মহাকাশে কাটিয়েছি। প্রায় ২২ ঘণ্টা আমরা ছিলাম চাঁদে। পৃথিবীতে, মানে বাড়িতে ফিরেছিলাম শুধু বিমানবন্দরের কাস্টমস পেরিয়ে যেতে হবে বলে। এর সঙ্গেই কাস্টমসের ফরমটিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, কোথা থেকে এসেছেন, সেই স্থানে লেখা রয়েছে ‘চাঁদ’। স্পষ্ট তারিখটিও, ২৪ জুলাই ১৯৬৯।  

    এই ফরমে তিনজনের নাম রয়েছে-অলড্রিন ও আর্মস্ট্রং চাঁদে নামলেও যানেই ছিলেন মাইকেল কলিন। তার নামও উল্লেখ করা হয়েছে এই ফরমে। স্পেসডটকমের খবর অনুসারে, ২০০৯ সালে এই ফরমটি যুক্তরাষ্ট্রের কাস্টমস ও সীমান্ত নিরাপত্তা বিষয়ক সরকারি ওয়েবসাইটে পোস্ট করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ