ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • করোনা: বরিশালে একদিনেই মৃত্যু ১৪, শনাক্ত ৩২২

    করোনা: বরিশালে একদিনেই মৃত্যু ১৪, শনাক্ত ৩২২
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় আট ও উপসর্গে ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩২২ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৫৬ দশমিক ২১ শতাংশ।

    শনিবার (৩১ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

    বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ১১৯ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮৮০ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৮৪ জন। ২৪ ঘন্টায় দুই জনের মৃত্যু নিয়ে মোট মারা গেছে ১৫৬ জন।  

    পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত হয়েছে ২৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮০ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৮১ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৬৪৫ জন।

    ভোলা জেলায় নতুন ১৫৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৩ হাজার ৮১৭ জন। ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৩৩ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪০৬ জন।

    পিরোজপুর জেলায় নতুন ৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৭ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৭২ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৬৪৯ জন।

    বরগুনা জেলায় নতুন একজন শনাক্ত নিয়ে জেলায় মোট আক্রান্ত  হয়েছেন ২ হাজার ৮৫৭ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৬৬ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৫ জন।

    ঝালকাঠি জেলায় নতুন ৬ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত  হয়েছেন ৩ হাজার ৯৮৩ জন। ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৬১ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৯৯০ জন।

    মৃত্যুবরণকারীদের মধ্যে ৬ জন উপসর্গ নিয়ে এবং ২ জন করোনা রোগী শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতারের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন। এছাড়া ভোলা জেলা সদর হাসপাতালে দুই জন, রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করোনা রোগী মৃত্যুবরণ করেছেন।

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ৩৩ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ৩৪০ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ১৪৩ জনের করোনা পজিটিভ, ১৯৭ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় ২০২ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ১১৩ জন পজেটিভ ও ৭২ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ