ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • শাওন করোনা পজিটিভ

    শাওন করোনা পজিটিভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অভিনেত্রী-সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন শাওন।  শুক্রবার দুপুরে শাওন বলেন, ‘আমার কভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। সবাই দোয়া করবেন।’

    শুক্রবার  সকালে শাওন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, ‘পজিটিভ।’  তারপর থেকে শোবিজ অঙ্গনের অনেকে মন্তব্যের ঘরে তার দ্রুত সুস্থ হয়ে উঠার প্রার্থনা করছেন।

    গত বছরের মার্চের দিকে করোনা সংক্রমণ যখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন শাওন। নিউ ইয়র্কে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে যোগ দিতে সেখানে গিয়েছিলেন। কিন্তু দ্রুত সবকিছু স্থগিত করে দেশে ফিরে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তখন করোনার হাত থেকে বাঁচলেও দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হলেন তিনি। 

    এদিকে শাওনের গাওয়া ঈদুল আজহা উপলক্ষে ‘নিশা লাগিলোরে’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে। গানটিতে চঞ্চল চৌধুরীও কণ্ঠ দেন। হাছন রাজার কালজয়ী এ গানের সংগীতায়োজন করেন দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। গত ১৯ জুলাই ইউটিউবে মুক্তি পায় গানটি। গানটি দারুণ সাড়া ফেলেছে দর্শক-শ্রোতা মহলে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ