ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু

    শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১২ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪ জন করোনায় আক্রান্ত ছিলেন এবং ৮ জন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

    শুক্রবার (৩০ জুলাই) হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    বিগত ২৪ ঘণ্টায় ১২ জনসহ গত বছরের মার্চ মাস থেকে এ পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৬৭ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ২৯৭ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

    শুক্রবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডের ৩শ’ বেডের স্থলে চিকিৎসাধীন ছিলেন ৩২৩ জন রোগী।

    হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ১৯ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৫৩ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।

    এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার শনাক্তের হার ৪২ দশমিক ৭০ ভাগ। এর আগে বুধবারের রিপোর্টে শনাক্তের হার ছিলো ৫২ দশমিক ৬৫ ভাগ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ