ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • রুশ সেনাচৌকি স্থাপনের দাবি

    আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে সংঘাত: নিহত ৩

    আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে সংঘাত: নিহত ৩
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সীমান্তে নতুন করে সংঘাতে জড়িয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। উভয় পক্ষের সংঘর্ষে তিন আর্মেনীয় সেনা নিহত হয়েছেন। সামরিক উত্তেজনা সৃষ্টিতে একে অপরকে দায়ী করেছে দেশ দুটি। এ অবস্থায় সীমান্তে রুশ সেনবাহিনীর চৌকি স্থাপনের দাবি জানিয়েছে আর্মেনিয়া।

    আর্মেনীয় কর্তৃপক্ষের দাবি, আজেরি বাহিনী আকস্মিক তাদের সেনাদের ওপর হামলা চালিয়েছে। এতে তাদের তিন সেনা প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। সীমান্ত এলাকায় সংঘাতে জড়ানোর অভিযোগ তুলেছে দেশটি। আর্মেনিয়ার স্টক গ্রামের সীমান্ত এলাকার কাছেই আজারবাইজানের কেলবাজার অঞ্চল। ঐ সীমান্তেই উভয় দেশের নিরাপত্তারক্ষীদের মধ্যে বন্দুকযুদ্ধের দাবি করেছে আর্মেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    একই দিন প্রতিবেশী আজারবাইজানও পালটা অভিযোগ তুলেছে আর্মেনিয়ার বিরুদ্ধে। বাকুর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বুধবার কেলবাজার সীমান্তে সেনাদের লক্ষ্য করে গুলি চালায় আর্মেনীয় বাহিনী। এতে তাদের দুই সদস্য আহত হন। তবে আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, বিনা উসকানিতেই আজেরি বাহিনী হামলা চালিয়েছে।

    আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় রাশিয়া। বাকু মস্কোর প্রস্তাব মেনে নিলেও ইয়েরেভান তাতে সাড়া দেয়নি। আর্মেনিয়া এখনো আজারবাইজানের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে, এমন অভিযোগ বাকুর। উত্তেজনা সৃষ্টির জন্য আর্মেনিয়াকেই পুরো দায় নিতে হবে বলেও জানিয়েছে দেশটি।

    উল্লেখ্য, নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরোনো সংঘাত গত বছরের ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ঐ সংঘাতে অন্তত ৫ হাজার মানুষ নিহত হয়েছেন। পরে নভেম্বরে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় দেশ দুটি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ