ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • আমতলীতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ

    আমতলীতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে  ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণ। উপজেলার গ্রামগঞ্জে ও দ্রুত  ছড়িয়ে  পড়ছে (কোভিড-১৯ ) রোগীর সংখ্যা। প্রতিদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় উপজেলা জুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। করোনা সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসনসহ স্বাস্থ্য বিভাগ দিনরাত কাজ করে যাচ্ছে।


     সর্বশেষ গত ২৮-২৯  জুলাই  ৪৩ জনের মধ্যে  ২২ জনের করোনা পজিটিভ আসে। স্থানীয়রা বলছেন, এখনই কঠোর পদক্ষেপ না নেওয়া হলে শিগগিরই করোনার উচ্চঝুঁকিপূর্ণ উপজেলার তালিকায় যুক্ত হবে আমতলী । 

    জানা যায়, উপজেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে জ্বর সর্দি জনিত রোগীর সংখ্যা। অনেকেই দীর্ঘদিন থেকে জ্বরে ভুগলেও ভয়ে করোনা টেস্ট করছেন না। ফলে দিন দিন উপজেলায় করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। তাই উপজেলাবাসীকে এখনই সচেতন না হলে পরিস্থিতি আরোও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোনায়েম সাদ বলেন, উপজেলা জুড়ে করোনার সংক্রমণ রোধকল্পে আমরা দিন-রাত কাজ করে যাচ্ছি। সবাই সচেতন থেকে নিয়মিত সাবান দিয়ে বারবার হাত ধৌত করলে ও মাস্ক ব্যবহার করলে করোনা সংক্রমণ অনেকটাই কমে আসবে।

    উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. নাজমুল ইসলাম   বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে আমরা সকাল থেকে রাত অবধি মানুষকে সচেতন করতে কাজ করছি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ