ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • দৌলতখানে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫

    দৌলতখানে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছেন । আহতরা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আহতরা হলেন, ফরিদ হাওলাদার(৫৫), তাছলিমা বেগম(৪০), হাছনা হেনা(৩২), নারগিছ(৪৫) ও রাকিব(১৮)। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের নলগোড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

    আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের একই বাড়ির আমির হোসেন গংরদের সাথে জমি নিয়ে মোফাজ্জল গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কয়েকদিন আগে বিরোধপূর্ণ জমিতে আমির হোসেন গংরা টয়লেট নির্মাণের চেষ্টা করলে বাধার মুখে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। আহত ফরিদ হাওলাদার জানায়, বৃহস্পতিবার বিকালে ফের আমির হোসেন গংরা বিরোধীয় জমিতে টয়লেট নির্মাণ কাজ শুরু করেন। 

    এসময় বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষ আমির হোসেনের নেতৃত্বে বাহার, নাজিমউদ্দিন, রাশেদ আহসান উল্লাহসহ ১০/১৫ জন মিলে লাঠিসোটা নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাদের ৫ জনকে  আহত করে। এ ব্যাপারে অভিযুক্ত আমির হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

     দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ